ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  4:16 PM

news image

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব অনেকটাই কমে এসেছে। বিশ্বব্যাপী টিকাকরণের ফলে এ ভাইরাসে আক্রান্ত-মৃত্যু প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে। কয়েকদিন ধরেই কোভিডে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯৭ হাজার ১ জন। এ সময় মারা গেছেন ৩ হাজার ৯৩৪ জন। এর আগে শুক্রবার (৮ এপ্রিল) আক্রান্ত হয়েছিলেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪৮৬ জনের।

আজ শনিবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৯৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ কোটি ৩১ লাখ ১ হাজার ৩৫৭ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৯৮ হাজার ৬৬১ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৪৫৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১১ হাজার ২৬১ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৬৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৬০৪ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৪ হাজার ৩৮৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৩৫ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ২৬৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ১৭ জন। পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৬০৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩১ হাজার ৮০৫ জন। আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও দক্ষিণ কোরিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম