ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় একদিনে আরও ১০ হাজার ৯২৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  4:38 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ লাখ ১৪ হাজার ১৯১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৯২৭ জনের। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৩৮৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৭০৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৭৫৭ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৬২৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪২ হাজার ৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৬১৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ১২ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৫১৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ২৩২ জনের। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম