ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিশ্বে করোনায় আরও ৪ হাজার মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২,  5:08 PM

news image

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৯২৮ জন। আজ রবিবার (২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৯২০ জন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৩ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ১১০ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৪৭ জন এবং সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭৫১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ২৫৭ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৫৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ১১১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭০৬ জন এবং মারা গেছেন ৭০ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১৯০ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৮৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম