ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বিশ্বে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৩,  3:45 PM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৫১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩১ জন। রোববার (২৩ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৮ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ১৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ১৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৭৫২ জন এবং মারা গেছেন ৬ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪৪৫ জন এবং মারা গেছেন ৭ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং মারা গেছেন ৭ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৯০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৫৯ হাজার ৩৯৫ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৪০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম