ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

বিশ্বে একদিনে করোনায় ১৫০০ বেশি মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  4:35 PM

news image

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৭৬৪ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৯ জনের।  করোনাভাইরাসের শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৮৪ হাজার ৪৩ জন মানুষের। আর এ ভাইরাসে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ১৬৪ জনে।  গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। আর সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। এরপরই রয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (১৬ জুলাই) এ তথ্য জানা গেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৯২৯ জন। এতে করে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১০ লাখ ৪৮ হাজার ৪৮৬ এবং ৯ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৫৩৪ জন। ব্রাজিলে নতুন করে ৬৫ হাজার ৩৭৯ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯২ জনের। ফ্রান্সে ৫৪ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৮৫ জনের। জার্মানিতে ১১৫ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯৪ জন।  ইতালিতেও বেড়েছে করোনায় আক্রান্তর সংখ্যা। দেশটিতে এ সময়ে ১ লাখ ৮ হাজার ৬৭৪ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ১০৫ জনের।  এছাড়া করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে- দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও তাইওয়ানে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম