ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিশ্বের সব ব্যবসা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে শীর্ষে অবস্থানে অ্যাপল

#

আইটি ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  10:33 PM

news image

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকরপোরেশনের বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে বিশ্বের সব ব্যবসা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাপল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  খবরে বলা হয়েছে, মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য প্রায় ৩ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ১৮২ দশমিক ৮৮ ডলারের পৌঁছেছে। যদিও প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে প্রতি শেয়ারের মূল্য ১৮২ দশমিক ৮৫ ডলার হলেই চলতো।

তবে স্টক পরবর্তীতে সর্বোচ্চ স্তর থেকে নেমে আসে। ২০১৮ সালের আগস্টে অ্যাপলের বাজার মূল্য প্রথম ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। এর ২ বছর পরই ২০২০ সালে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত বছরে অ্যাপলের শেয়ার প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। নতুন আইফোন ১৩ ও অন্যান্য পুরনো মডেলের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি+, আইক্লাউড এবং এর জনপ্রিয় অ্যাপ স্টোরের মতো সাবস্ক্রিপশন পরিসেবার চাহিদা বেড়ে যাওয়ায় বেশ লাভ হয়েছে অ্যাপলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম