ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিশ্বের সবচেয়ে বড় সাপকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২৪,  8:39 PM

news image

গহিন বন আমাজনে সন্ধান পাওয়া বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডাকে গুলি করে হত্যা করেছে শিকারিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অবস্থিত আমাজনের বনিতো গ্রামের ফরমোসো নদীতে ২৪ মার্চ গুলিতে মৃত অবস্থায় অ্যানাকোন্ডাটি পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানান, সাপটি গাড়ির টায়ারের মতো মোটা ছিল। ২৬ ফুট লম্বা ও ৪৪০ পাউন্ড ওজনের সাপটির মাথা ছিল মানুষের মাথার সমান। বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা পাওয়ার খবর বের হয়েছিল ফেব্রুয়ারিতে। গ্রিন অ্যানাকোন্ডার সম্পর্কিত একটি গবেষণা বৈজ্ঞানিক জার্নাল ডাইভারসিটিতে ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। এরপরেই ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ভঙ্ককে বিশালাকার অ্যানাকোন্ডার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে অ্যানাকোন্ডার পাশে তাকে সাঁতার কাটতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে তিনি বলেছেন, ‘এটি ২৬ ফুট লম্বা এবং প্রায় ২০০ কেজি ওজনের। নয়টি দেশের আরও ১৪ জন বিজ্ঞানীর মিলে আমরা বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতি সবুজ অ্যানাকোন্ডা আবিষ্কার করেছি।' এর আগে বিশ্বের সবচেয়ে বড় পরিচিত প্রজাতির সাপ ছিল জালিকার অজগর, এটি গড়ে ২০ ফুট ৫ ইঞ্চি লম্বা ছিল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম