ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২১,  6:15 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২৫ জন। এর আগে গতকাল (বুধবার) ৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছিলো। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৪৭৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২৬৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৫৭ জন। ভারতে মারা গেছেন ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৫ জন, তুরস্কে ২০৩ জন, ইউক্রেনে ৮১৫ জন, মেক্সিকোতে ২৯৯ এবং পোল্যান্ডে ২৬৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম