ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বব্যাংক থেকে ৬ হাজার কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৩,  5:48 PM

news image

বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সোমবার (১০ এপ্রিল) এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদপ্তরে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বৈঠকের প্রথম দিনেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আবদুর রউফ তালুকদার বলেন, আমরা ৫০০ মিলিয়ন ডলার নিয়ে কাজ করছি। যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলব। এটা হয়ে গেলে আশা করি আমরা ৩০ জুনের আগেই অর্থ সহায়তা পেয়ে যাব। বাংলাদেশের ভোক্তারা শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন- এমন আশা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম