ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

বিশ্বব্যপী সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২১,  5:25 PM

news image

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েকদিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৭৫৮ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৯১৫ জন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ৫৫ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন আক্রান্ত হন। বুধবারও (২৯ ডিসেম্বর) রেকর্ড সংখ্যক ১২ লাখ ১৭ হাজার ৮৩১ জন  আক্রান্ত হন। সেদিন মারা যান আরও ৬ হাজার ৫৬৪ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৯৪৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৮৯০ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৮১ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৫ হাজার ৭৩৭ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৮৬০ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৭৭ হাজার ২৩৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ২৪ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৫০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৩৪৪ জন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন। আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, স্পেন নবম এবং ইরান দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম