ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

#

১৪ নভেম্বর, ২০২১,  6:23 PM

news image

বিশ্ববাজারে শুক্রবার থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেক কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ১৭ ডলারে স্থির হয়েছে। এ ছাড়া অপরিশোধিত ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৭৯ ডলারে স্থির হয়েছে। খবর রয়টার্সের।

সাপ্তাহিক হিসাবে, ব্রেন্টের দাম শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। ইউএস এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহোম গত ৮ নভেম্বর বলেছিলেন, বাইডেন এ সপ্তাহে খু্ব শিগগির পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারেন। সৌদি আরামকোর পরেই তেল উৎপাদনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি রাশিয়ার রোসনেফ্ট। রোসনেফ্ট গত ১২ নভেম্বর বিশ্বব্যাপী জ্বালানি বাজারে একটি সম্ভাব্য ’সুপার সাইকেল’ সম্পর্কে সতর্ক করে বলেছে, চাহিদা সরবরাহের বাইরে থাকায় আরও বেশি দামের শঙ্কা বাড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম