ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  8:06 PM

news image

ইরানের বন্দরগুলোতে অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবরে বৈশ্বিক বাজারে তেলের দাম টানা বাড়ছে। বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বাড়ে। এ ছাড়া তেলের অন্যান্য সূচকও বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ বাড়াতে বন্দরগামী ও বন্দর থেকে আসা জাহাজ চলাচল সীমিত রাখার পরিকল্পনা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ খবরে বাজার অস্থিরতা বিরাজ করছে। বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১.৭৮ ডলারে দাঁড়ায়। টানা অষ্টম দিনের মতো এই সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একই সময়ে বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪.৮৪ ডলারে পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০.৫০ ডলারে লেনদেন হয়। আগের সেশনে এই সূচক ৩.৭ শতাংশ বেড়েছিল এবং গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই দাম বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম