ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিশ্ববাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:15 PM

news image

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। সেই সঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম। স্বর্ণের দাম গেলো এক সপ্তাহে বেড়েছে দুই শতাংশ। রুপার দাম প্রায় দেড় শতাংশ এবং প্লাটিনামের দাম প্রায় চার শতাংশ বেড়েছে। গত সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হওয়ায় প্রতি আউন্সের প্রায় এক হাজার ৯০০ টাকা হয়ে গেছে। এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৭ দশমিক ২০ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৯৭ দশমিক ২৫ ডলারে। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬০ দশমকি শূন্য পাঁচ ডলার। চলতি বছরের জানুয়ারি শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার।

অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১০৫ দশমিক ৮৯ ডলার। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে দেশের বাজারে মান অনুযায়ী স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৯১ টাকা থেকে এক হাজার ৮৬৭ টাকা পর্যন্ত বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে এখন ৭৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৬৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮১৯ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৯১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫১ হাজার ২০৫ টাকা। এদিকে স্বর্ণের পাশাপাশি গেলো সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও বেড়েছে। গত এক সপ্তাহে ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৯ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে এক হাজার ৬৭ দশমিক ৬৫ ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম