ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  3:16 PM

news image

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৪৪০ জনের। এ ছাড়া নতুন করে আরও ৯ লাখ ৩৬ হাজার ৯২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ২৮ লাখ ৩২ হাজার ৮৪১ জন। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৩১৮ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৬১ জন এবং সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৪৩৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩০৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ২৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১৪৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ১৭১ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ২১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ১৪৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন এবং মারা গেছেন ৪৮ জন। এ ছাড়া ফ্রান্সে মারা গেছেন ১৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪২ জন। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাজ্যে ৩৫০ জন, ভিয়েতনামে ২৩ জন, হংকংয়ে ৫৪ জন, ইরানে ৩৩ জন, পোল্যান্ডে ৩৯ জন, গ্রিসে ৬২ জন, থাইল্যান্ডে ১১৫ জন এবং মেক্সিকোতে ৪৩ জন। আগের দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৭৪৮ জনের মৃত্যু এবং প্রায় পৌনে ১০ লাখ জন আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম