ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বিশ্বকাপ : শিরোপার পর গোলেও শীর্ষে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

০৯ জুন, ২০২৬,  5:06 PM

news image

পাঁচবার শিরোপা জিতে একটা জায়গায় এমনিতেই সবার চেয়ে এগিয়ে ব্রাজিল। আরেকটি জায়গাতেও এখন তারা আছে চূড়ায়। বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি গোলের কীর্তি লাতিন আমেরিকার দেশটির। শীর্ষ দশে ইউরোপের দেশ আছে সাতটি, বাকি তিনটি লাতিন আমেরিকার। ২৩৭ গোল করে শীর্ষে ব্রাজিল। ২৩২ গোল করে তাদের পেছনেই আছে জার্মানি। ১৫২ গোল করে তিন নম্বরে আছে আর্জেন্টিনা। একশর বেশি গোল করেছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল‍্যান্ড (১০৪)। নেদারল‍্যান্ডস ৯৬ গোল করেছে। ৮৯ গোল করেছে উরুগুয়ে, তাদের চেয়ে দুটি কম হাঙ্গেরির। একমাত্র দল হিসেবে ২২ আসরেই খেলেছে ব্রাজিল। ১১৪ ম‍্যাচে তাদের গোল ২৩৭। ম‍্যাচপ্রতি ২.০৮। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোল রোনালদোর (১৫)। প্রতিপক্ষের আত্মঘাতী গোল একটি। ২০টি আসরে খেলা চারবারের চ‍্যাম্পিয়ন জার্মানি ১১২ ম‍্যাচে করেছে ২৩২ গোল। ম‍্যাচপ্রতি ২.০৭। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোল মিরোস্লাভ ক্লোসার (১৬), এটা এই টুর্নামেন্টেরও সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রতিপক্ষের আত্মঘাতী গোল চারটি। ১৮ আসরে খেলা আর্জেন্টিনা ৮৮ ম‍্যাচে করেছে ১৫২ গোল। ম‍্যাচপ্রতি গোল ১.৭৩। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোল লিওনেল মেসির (১৩)। প্রতিপক্ষের আত্মঘাতী গোল দুটি। ১০ নম্বরে থাকলেও একটা জায়গায় শীর্ষ ৯ দলের চেয়ে এগিয়ে হাঙ্গেরি। ৯ আসরে খেলেছে দেশটি। ৩২ ম‍্যাচে করেছে ৮৬ গোল। ম‍্যাচপ্রতি গোল ২.৭২! দেশের হয়ে সর্বোচ্চ গোল সান্দর কোচিশের (১১)। প্রতিপক্ষের আত্মঘাতী গোল দুটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম