ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

বিশ্বকাপ : বাংলাদেশের সামনে রানের পাহাড় ইংল্যান্ডের

#

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২৩,  9:11 PM

news image

শুরুটা বেশ আগ্রাসী করে রেকর্ড সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল ওয়ানডেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও ইনিংসের মাঝমধ্যে এসে ইংলিশদের সেই আগ্রাসী পথে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশি বোলাররা। তবে ক্ষতি যা হওয়ার, ততক্ষণে তা হয়ে গেছে। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংলিশরা। দলের হয়ে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ১৪০ রানের ইনিংস খেলেছেন মালান। বাংলাদেশের হয়ে শেখ মেহেদীর শিকার ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ৫০ ওভারে ৩৬৪/৯ ।(বেয়ারস্টো ৫২, মালান ১৪০, রুট ৮২, বাটলার ২০, ব্রুক ২০, লিভিংস্টোন ০, কারান ১১, ওকস ১৪, রশিদ ১১, উড ৬*, টপলি ১*; মুস্তাফিজ ১০-০-৭০-০ , তাসকিন ৬-০-৩৮-১, শরিফুল ১০-০-৭৫-৩, মেহেদি ৮-০-৭১-৪, সাকিব ১০-০-৫২-০, মিরাজ ৬-০-৫৫-০) বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম