ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

০৭ জুন, ২০২৬,  4:44 PM

news image

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনো গিমারায়েস ও এন্দ্রিকের গোলে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগান ব্রুনো গিমারায়েস। বল কাড়ার পর নিচু শটে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

তবে ব্রাজিলের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফেরায় মিসর। মারকিনিওসের দুর্বল পাস থেকে বল পেয়ে যান মোস্তাফা জিকো। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি। সমতায় ফেরার পর আরও কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে মিসরের গোলরক্ষক মোস্তাফা শুবির দারুণ কিছু সেভে ব্যবধান বাড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।

বিরতির পর একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় বদল করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নামানো হয় ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। বদলি হিসেবে নেমেই ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্ত থেকে আক্রমণ গড়ে তোলেন রাফিনিয়া। তার বাড়ানো বল থেকে দারুণ এক শটে দূরের কোণে বল জড়িয়ে দেন এন্দ্রিক। সেটিই শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়ে থাকে।

এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফলে টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে কার্লো আনচেলত্তির দল। আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। পরে তারা খেলবে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম