ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

বিশ্বকাপে খেলবে ইরান, তবে ৭ শর্ত মেনে নিতে হবে ফিফা ও যুক্তরাষ্ট্রকে

#

স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০২৬,  5:08 PM

news image

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী মাসে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। কিন্তু আয়োজক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, দেশটি বিশ্বকাপে অংশ নেবে, তবে ফিফা ও আয়োজক দেশগুলোকে অবশ্যই সাতটি শর্ত মেনে নিতে হবে। তিনি বলেন, বিশ্বের কোনো শক্তিই ইরানকে বিশ্বকাপ থেকে থামাতে পারবে না।

ভিসা থেকে জাতীয় সংগীত, ইরানের ৭টি শর্ত কী কী

মেহদি তাজ ইরানের স্পোর্টস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্তগুলো স্পষ্ট করেছেন। প্রথমত, সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরে বা আইআরজিসিতে সামরিক সেবা দেওয়া মেহদি তারেমি ও এহসান হাজসাফিসহ সবাইকে বিনা জটিলতায় যুক্তরাষ্ট্রের প্রবেশ ভিসা দিতে হবে। দ্বিতীয়ত, ভ্রমণের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেন খেলোয়াড় ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ না করে। তৃতীয়ত, ইরানি সাংবাদিক ও সমর্থকদের জন্য ভিসা প্রদানের স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। চতুর্থত, বিমানবন্দর, হোটেল, রাস্তা ও স্টেডিয়ামে ইরানি দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পঞ্চমত, স্টেডিয়ামে শুধু ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকারি পতাকা প্রবেশ করতে পারবে, অন্য কোনো পতাকা নয়। ষষ্ঠত, প্রতিটি ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত সঠিকভাবে ও বাধাহীনভাবে বাজাতে হবে। সপ্তমত, সংবাদ সম্মেলনে সাংবাদিকরা কেবল খেলাসংক্রান্ত প্রযুক্তিগত প্রশ্নই করতে পারবেন।

কানাডায় ঢুকতে না পেরে ফিরে গেলেন মেহদি তাজ

এই শর্তগুলোর পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিব্রতকর ঘটনা। গত মাসে ভ্যাংকুভারে ফিফার সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে মেহদি তাজকে কানাডার সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়। কানাডার অভিবাসনমন্ত্রী পরে নিশ্চিত করেন, আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিমানে থাকা অবস্থায়ই তাজের ভিসা বাতিল করা হয়। কানাডা ও যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ফিফা ও মার্কিন সরকার কী বলছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে বলেছেন, ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে, এমনকি যুক্তরাষ্ট্রের মাঠেও। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরান ফেডারেশনকে চিঠি লিখে কানাডার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ২০ মে জুরিখে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানি ফুটবলারদের স্বাগত জানানো হবে, তবে আইআরজিসির সঙ্গে প্রমাণিত সম্পর্ক থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে।

১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু ইরানের বিশ্বকাপ

ইরান এ বছর মার্চে উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এটি হবে তাদের সপ্তম বিশ্বকাপ। ফিফার সূচি অনুযায়ী, গ্রুপ জি-তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। রাজনৈতিক উত্তেজনা এবং ফুটবলের সমীকরণ মেলানোর জটিল দায়িত্ব এখন ফিফার কাঁধে।

সূত্র: বিবিসি, ডেইলি টাইমস, শাফাক নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম