ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীর মৃত্যু

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২২,  4:32 PM

news image

কাতার বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে দায়িত্ব পালনের সময় আট তলা থেকে পড়ে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। আসরের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ বুধবার জানিয়েছে, মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী।  লুসাইল স্টেডিয়ামে কর্মরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। জন নাউ কিবুয়ের বয়স ২৪ বছর। তিনি কেনিয়ার নাগরিক। আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছিল গত শনিবার। মেডিকেল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে জরুরি চিকিৎসা দিয়েছিল। পরে অ্যাম্বুলেন্সে করে হামাদ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। বিবৃতিতে তারা বলেছে, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিন দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান।” আয়োজক কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, দুর্ঘটনাটি ‘জরুরি ও গুরুতর’ বিষয় হিসেবে তদন্ত শুরু করা হচ্ছে। কিবুয়ের বোন আন ওয়ানজিরু জানিয়েছেন, স্টেডিয়ামের আট তলা থেকে তার ভাইয়ের পড়ে যাওয়ার কথা গত শনিবার জানান কিবুয়ের নিয়োগ কর্তা।  এর আগে গত সপ্তাহে কাতারে একজন ফিলিপিনো কর্মী ট্রেনিং সাইটে কাজ করার সময় মারা যান। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম