ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

বিশ্বকাপের প্রস্তুতি নিতে নিউজিল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ মে, ২০২২,  10:31 PM

news image

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সববে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। মেগা এই টুর্নামেন্টের আগে বিশ্বকাপের স্বাগতিকদের দেশে গিয়ে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প শেষে নিউজিল্যান্ডকে নিয়ে তাদের মাটিতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার প্রক্রিয়া চালাচ্ছে বিসিবি। মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রামে গণমাধ্যমকে এই তথ্য দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের কতগুলো টি-টোয়ান্টি ম্যাচ আছে। ১৬টার বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি,

আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে ওখানে (অস্ট্রেলিয়া) যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশীয় সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে।’ বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাশাপাশি ত্রিদেশীয় টুর্নামেন্টটিতে পাকিস্তানের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান বিসিবির এই পরিচালনা। জালার ইউনুস বলেন, ক্যাম্পে সাত-আটদিন আমরা অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। ওখানে একটা ত্রিদেশীয় সিরিজ হবে। হয়তো ক্রাইস্টচার্চে হবে। এখনো ফাইনাল হয়নি, তবে মোস্ট প্রোব্যাবলি পাকিস্তান হবে।’ নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই ত্রিদেশীয় সিরিজে অন্তত চারটি ম্যাচ খেলার আলোচনা চলছে। ফাইনালে উঠলে সংখ্যাটা বেড়ে দাঁড়াবে পাঁচে। সঙ্গে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় যে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা, সেখানেও প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনা আছে বিসিবির। ‘মিনিমাম চারটা ম্যাচ হবে ওখানে। তার আগে আমরা যখন অনুশীলন ম্যাচ খেলব, রেডব্যাকের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলব। রেডব্যাক ওদের বিগ ব্যাশের টিম।’ যুক্ত করেন জালাল ইউনুস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম