ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দলে বোল্ট

#

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০২৩,  4:29 PM

news image

পরিবারকে বেশি সময় দিতে ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে খেলার সুবিধার্থে গত আগস্টে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে যান ট্রেন্ট বোল্ট। তবে ইংল্যান্ড সফরকে সামনে রেখে নিউজিল্যান্ডের ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি এই ফাস্ট বোলার। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড দল।  ২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ কিউইদের ওয়ানডে দলে দেখা গেছে বোল্টকে। আর তিনি সর্বশেষ খেলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ক্রিকেটে। বোল্ট ছাড়াও ইনজুরি কাটিয়ে ফেরা পেসার লকি ফার্গুসনকেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। তবে জুনে অস্ত্রোপচার করানোর পর এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় জায়গা হয়নি অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলের।  আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য দলের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য ব্যাটার মার্ক চ্যাপমান এবং জিমি নিশামকে পাচ্ছে না নিউজিল্যান্ড। দু'জনেই প্রথমবার বাবা হওয়ার অপেক্ষায় রয়েছেন। আর ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরে যাবেন ইশ সোদি। তাকে শুধু ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে। অন্যদিকে সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও থাকছেন স্কোয়াডে। তবে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় গত এপ্রিলে অস্ত্রোপচার করানোর পর এখনও সুস্থ হয়ে উঠেননি তিনি। কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সঙ্গে থাকবেন এই টপ অর্ডার ব্যাটার। ইংল্যান্ডে যাওয়ার আগে ১৭ ও ২০ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে দু'টি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। এরপর ৩০ আগস্ট ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা। বাকি তিন ম্যাচ হবে যথাক্রমে- ১, ৩ ও ৫ সেপ্টেম্বর। আর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর যথাক্রমে ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে বাকি তিন ম্যাচ।

ইংল্যান্ড সফরের জন্য নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম ল্যাথাম (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং।

ইংল্যান্ড সফরের জন্য নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস। রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম