ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

বিশ্বকাপের আগে চোটে তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মে, ২০২৪,  5:01 PM

news image

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগেই চোটে পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে চোট পান তিনি। রোববার (১২ মে) দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাসকিন। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পেশিতে টান লেগেছে তার। পরীক্ষা-নিরীক্ষার আগে জানা যাচ্ছে না তার চোট কতটুকু গুরুত্বর। সিরিজের প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার। তবে চোট থাকার কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না তার। যদিও টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনকে একাদশে না রাখার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি।

তবে ডানহাতি এ পেসার না থাকায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।এদিকে, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন তাসকিন। গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে তাকে ভোগাচ্ছে কাঁধের ইনজুরি। সে সময় চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ।

বিশ্বকাপের পর আড়াই মাস বিশ্রামে নিয়েছেন তিনি। ইনজুরি থেকে শুক্ত হতে ভালোভাবে শেষ করেন পুনর্বাসন পক্রিয়া। এ কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড সিরিজ।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ম্যাচে ফেরেন তাসকিন। এরপর থেকে নিয়মিতভাবে খেলছিলেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

এরপর জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন দুর্দান্ত। প্রথম চার ম্যাচে শিকার করেন ৮ উইকেট। যা এই সিরিজের সর্বোচ্চ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম