ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২,  4:54 PM

news image

আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১শ’ ৬১তম জন্মবার্ষিকী। মহামারির বাধা পেরিয়ে দুই বছর পর আবারও দেশে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে। কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি ও কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। ১৮৬১ সালের পঁচিশে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম হয়েছিল বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথের। সৃজনশীল কর্মকাণ্ডে যিনি আলো ছড়িয়েছেন বিশ্বজুড়ে। বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন তাই বাঙালির কাছে বিশেষ কিছু। করোনাভাইরাসের কারণে গত দুই বছর রবীন্দ্র জন্ম জয়ন্তীর অনুষ্ঠান থমকে গিয়েছিল। এবার তাই দিনটি ঘিরে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। বিশ্বকবির স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় এবার নতুন আঙ্গিকে তার জন্মবাষির্কী উদযাপন করা হচ্ছে। রবীন্দ্রনাথের সৃষ্টির মাধ্যমেই তাকে আরেকবার স্মরণ করা হচ্ছে কুষ্টিয়ায়। কবির স্মৃতিধন্য কুঠিবাড়ীর রবীন্দ্র মঞ্চে জন্মদিনের অনুষ্ঠান ফিরে আসায় খুশি সংস্কৃতিকর্মীরা। দেশ-বিদেশের রবীন্দ্র ভক্তদের মিলনমেলায় ফিরে আসছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম। এবারের আয়োজনে পরিবেশনা থাকছে ভারতের শিল্পীদেরও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম