ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিল গেটসের করোনা পজিটিভ

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২২,  4:35 PM

news image

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটে নিজেই এ তথ্য জানিয়ে লিখেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে। মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় এ ধনকুবের। করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি। টুইটে তিনি লেখেন, আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি। আরেক টুইটে তিনি লেখেন, আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি অবসানে সোচ্চার ভূমিকা রাখছেন বিল গেটস। বিশেষ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা টিকা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়াতে মার্কিন এই ধনকুবের বেশ সক্রিয়। গত বছরের অক্টোবর মাসে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, নিম্ন আয়ের দেশগুলোর জন্য ১২ কোটি মার্কিন ডলার ব্যয় করবে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম