ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সংলাপের দরজা বন্ধ রাখিনি

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  9:05 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সংলাপের দরজা বন্ধ রাখিনি। যারা শর্তহীনভাবে সংলাপে আসবেন, তাদের আমরা স্বাগত জানাই। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে। বুধবার (১ নভেম্বর) ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সংলাপের বিষয়টি তুলেছেন। তিনি বলেছেন, ‘সংলাপের প্রয়োজন আছে।’ তাকে বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিব বলেন, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। আর ভোট হওয়ার কথা রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। ইতোমধ্যে কমিশন ভোটের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এজন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করে আসছে। গত ২৮ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে সংলাপই একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম