ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিরামপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৩,  5:00 PM

news image

দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিরামপুর উপজেলার দিওড় বটতলী এলাকায় যাত্রীবাহী বাস নাবিল পরিবহন ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নাবিল পরিবহনের চালক এবং পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরামপুর থানার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম