ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিমান হামলার পর ইরানের ইসফাহানে ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত ১৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২৬,  8:47 PM

news image

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্রে আঘাত হেনেছে। হামলায় কারখানার ভেতর থাকা শ্রমিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদন কারখানায় আঘাত হানে। আল জাজিরার ভেরিফায়েড করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইসফাহান শহরের ভোরের আলো ফোটার সাথে সাথে ঘন ধোঁয়ার কুণ্ডলী। এক ভিডিওতে যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়। ইরানের যেসব শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করছে ইসফাহান তারমধ্যে অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরান ছাড়াও ২০০টির বেশি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহান ইরানের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি। এটি অসংখ্য শিল্প ও সামরিক কমপ্লেক্সের আবাসস্থল হিসেবে পরিচিত। দেশের অন্যান্য শহরের মতো এ শহরটিতেও কারখানা এবং সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে তৃতীয় সপ্তাহে গড়ানো এ সংঘাত এরইমধ্যে ইরানেই এক হাজার ৪৪৪ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন সাড়ে ১৮ হাজার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম