ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বিমানের টিকিট কিনলেই সৌদির ভিসা ফ্রি

#

৩১ জানুয়ারি, ২০২৩,  6:41 PM

news image

প্রথমবারের মতো টিকিটের সাথে চার দিনের ফ্রি ট্রানজিট ভিসা সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসাটি বিনামূল্যে এবং ফ্লাইটের টিকিটের সঙ্গে তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে। সোমবার (৩০ জানুয়ারি) থেকে এ সেবা চালু করা হয়।সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্সের সহযোগিতায় আকাশ পথে ভ্রমণের জন্য টিকিটের সঙ্গে এ ফ্রি ট্রানজিট ভিসা চালু করেছে দেশটির সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত থাকবে এবং ট্রানজিট ভিসাধারীরা চার দিন সৌদিতে থাকতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সাউদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রানজিট ভিসার জন্য আবেদন জমা দেয়া যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল ভিসা প্ল্যাটফর্মে অনুমোদিত হবে। পরে ডিজিটাল ভিসা প্রক্রিয়াকরণ এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা ইস্যু হয়ে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হবে। নতুন এ ট্রানজিট ভিসার সুবিধার ফলে মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগ থাকছে। এছাড়াও, মদিনায় নবীর মসজিদ পরিদর্শন ও দেশটির অভ্যন্তরে ভ্রমণের পাশাপাশি যে কোনো পর্যটন ইভেন্টে যোগদান করতে পারবেন আগতরা। সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে ভ্রমণকারীদের জন্য নতুন এ ভিসা সুবিধা বলে জানা গেছে। যদিও এ ধরনের ট্রানজিট ভিসা সেবা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে আরো আগে থেকেই চালু রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম