ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি সার্ভিস দেয়া হবে: উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  10:20 PM

news image

প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে বলে জানিয়েছেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসীকল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিমানবন্দরে কোনো অবস্থায় প্রবাসীকল্যাণ হয়রানি বরদাশত করা হবে না। প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে। শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানোর বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলনের সময় একাত্মতা জানাতে গিয়ে যে ৮৭ জন দেশে ফিরেছেন সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও জানিয়েছেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিট্যান্স পাঠানো যাবে। প্রবাসীদের ১২টি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে। সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের বুথ খোলা হবে। সরকার দূতাবাসগুলোতে প্রবাসীদের সহায়তায় শক্ত ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের অভিযোগের কী ব্যবস্থা নেয়া হয়েছে কর্মকর্তাদের তা জানাতে হবে। প্রবাসী কল্যাণে সেবামূলক কাজ না করলে বদলি করা হবে। ওয়েজ আার্নাস বন্ডের মাধ্যমে আরও বেশি রেমিট্যান্স পাঠানো যাবে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, প্রবাসীদের বিদেশে যেতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশন করা হবে। রিক্রুটিং এজেন্সিকে পারফমেন্সের ভিত্তিতে ক্যাটাগরি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম