ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিমসটেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  8:55 PM

news image

বিমসটেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯-এর পরের চ্যালেঞ্জ এবং পশ্চিমের রাজনৈতিক সংকটের প্রভাব মোকাবিলা করে নিজেদের পারস্পরিক সুবিধার জন্য এ আহ্বান জানান তিনি। বুধবার সরকারি বাসভবন (গণভবন) থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনের বক্তব্যে এসব কথা বলেন তিনি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,

সম্মিলিত প্রচেষ্টা ত্বরান্বিত করতে এবং বিভিন্ন চ্যালেঞ্জের সাধারণ সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে বিমসটেক সম্মেলনের গুরুত্ব অনেক। বিমসটেক ফোরামের ২৫তম বার্ষিকীতে এ অঞ্চলের পূর্ণ সম্ভবতাকে কাজে লাগিয়ে টেকসই ও স্থিতিস্থাপক বঙ্গোপসাগর অঞ্চল পুনর্গঠনের জন্য একটি অভিন্ন কৌশল খোঁজার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম