ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিলো বিআরটিসি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৬,  5:59 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এই সার্ভিস পরিচালনা করবে। বাসগুলোতে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার দায়িত্ব পালন করবেন। বুধবার (৪ মার্চ) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। নারীবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিআরটিসির মহিলা বাসে বিভিন্ন স্লোগান নির্ধারণ করা হয়েছে: স্বস্তির আরেক নাম, নারী বান্ধব বিআরটিসি বাস; নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ; নিরাপদ যাত্রা কর্মে গতি-নারীর হাতেও অর্থনৈতিক শক্তি; নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি; নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার; নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা; কর্মে যাবো মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে; নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে; নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক পত্রে ‘মহিলা বাস সার্ভিস’ সংক্রান্ত বার্তা ও স্লোগানসমূহ বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে প্রচারের অনুরোধ জানানো হয়েছে। সরকারের এ উদ্যোগ নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম