ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বিবাহবিচ্ছেদে স্ত্রীকে দিতে হবে ৫০ কোটি পাউন্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  5:11 PM

news image

বিবাহবিচ্ছেদের জন্য দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে ৫০ কোটি পাউন্ড অর্থাৎ প্রায় ৬ হাজার কোটি টাকা দিতে হবে তার সাবেক স্ত্রী প্রন্সেস হায়া এবং তাদের দুই সন্তানকে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিবাহবিচ্ছেদে এই অর্থের পরিমাণ নির্ধারণ করে দেন যুক্তরাজ্যের একটি আদালত। রায়ে বিচারক মুর বলেন,

হায়া ও তার সন্তানদের জন্য প্রধান হুমকি এসেছে শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের কাছ থেকে, যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীও। ২০১৯ সালে হায়া তার দুই সন্তান নিয়ে যুক্তরাজ্যে পালিয়ে আসেন। তিনি জানান, শেখ মোহাম্মদ তার দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে অপহরণ করিয়েছেন, এতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছেন। রায়ে বলা হয়, প্রতিবছর তাদের দুই সন্তানের প্রত্যেককে ৫৬ লাখ পাউণ্ড দিতে হবে, যা সুরক্ষার জন্য ২৯ কোটি পাউণ্ডের ব্যাংক গ্যারান্টি রাখা হবে। এ ছাড়া শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের দেওয়া এই অর্থে ব্রিটেনে প্রিন্সেস হায়ার বিলাসবহুল ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের খরচ, নিরাপত্তার ব্যয়, ছুটি কাটানোর খরচ, নার্স-আয়ার বেতন, বুলেটপ্রুফ গাড়ি এবং তার পালিত ঘোড়া ও অন্যান্য প্রাণীর খরচও অন্তর্ভুক্ত রয়েছে। ৪৭ বছর বয়সী প্রিন্সেস হায়া জর্ডানের সাবেক রাজা হুসেইনের মেয়ে। তিনি শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে সবার চেয়ে ছোট।

-সূত্র: দ্যা গার্ডিয়ান


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম