ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরগুনায় নদ-নদীর পানি

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২৩,  5:43 PM

news image

টানা বৃষ্টিতে বরগুনায় নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রোববার (৬ আগস্ট) বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) পরিমাপক মাহাতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাব ও টানা বৃষ্টির কারণে বরগুনার প্রধান তিন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বরগুনা পয়েন্টে ৮ সেন্টিমিটার ও পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান রাজা জানান, মাঝের চরের বরগুনা অংশের কিছু এলাকার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। পানি পরিমাপক মাহাতাব হোসেন জানান, খাকদন নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকালের তুলনায় সাত সেন্টিমিটার বেশি বৃদ্ধি পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম