ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিপিএল: ১০০ রানও করতে পারেনি সিলেট

#

ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২,  8:42 PM

news image

বিপিএলের অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি সিলেট সানরাইজার্স। তবে ব্যাট হাতে মোসাদ্দেক হোসেন সৈকতের দলের শুরুটা হয়েছে নড়বড়ে। কুমিল্লার বোলারদের দাপটে মাত্র ৯৬ রানে গুটিয়ে গিয়েছে সিলেট। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামের দাপুটে বোলিংয়ে ১৯.১ ওভারেই সবকটি উইকেট হারায় সিলেট। সিলেটের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটা করেন নাহিদুল ইসলাম।

ব্যক্তিগত ৩ রানে উইকেটের পেছনে মাহিদুল ইসলাম আকনের তালুবন্দি হয়ে ফেরেন এনামুল হক। দলীয় ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। সর্বোচ্চ ২০ রান করে শহিদুল ইসলামের উইকেটে পরিণত হন কলিন ইনগ্রাম। রবি বোপারা ১৭, সোহাগ গাজী ১২ রান করেন। এছাড়া কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। কুমিল্লার মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান তানভির ইসলাম ও মুমিনুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম