ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিপিএল: টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

#

ক্রীড়া প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  6:35 PM

news image

বিপিএলের ১৫তম ম্যাচে আজ কুমিল্লা ও ঢাকা মুখোমুখি। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় শুরু হবে খেলা। পয়েন্ট তালিকায় এ মুহূর্তে চট্টগ্রামকে ডিঙিয়ে সবার শীর্ষে অবস্থান করছে ইমরুল কায়েদের কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর ৫ ম্যাচে ৩টিতে হেরে তারকা সমৃদ্ধ মাহমুদউল্লাহ রিয়াদের দলের অবস্থান চারে।  ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে।  টসভাগ্য গেছে কুমিল্লার পক্ষে।  টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। অর্থাৎ ব্যাট হাতে নামছেন তামিম-শেহজাদরা। জয়ের ধারা বজায় রাখতে শেষ ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে দুই দল।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল এবং কাইস আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম