ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিপিএলে মাহমুদউল্লাহর দলে মাশরাফি-তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  8:35 PM

news image

এবারের বিপিএলে অটো চয়েজে সাকিব, মুশফিক, মোস্তাফিজ ও নাসুমের পর দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অটো চয়েজ সুবিধায় কোনো দল নেয়নি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। এবার জানা গেল, দল পেয়েছেন তামিম ও মাশরাফি। দুজনের ভাগ্য খুলে দিল ঢাকা।মাহমুদউল্লাহ রিয়াদের দলে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়া জাতীয় দলের অন্যতম ওপেনার লিটন দাসকে নিয়েছে কুমিল্লা।

নাজমুল হাসান শান্তকে নিয়েছে বরিশাল। জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হাসান ধ্রুবকে নিয়েছে চট্টগ্রাম। এদিকে জানা গেছে, বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলবেন ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল।  প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে গেইলকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে গেইল চট্টগ্রামের হয়ে খেলবেন বলে জানা গিয়েছিল। এ নিয়ে চট্টগ্রামের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয় গেইলের। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের সঙ্গে কথা পাকাপাকি করেছেন টি-টোয়েন্টির বস। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়ানোর ইচ্ছা ছিল বরিশালের। কিন্তু রাসেলকে শেষ পর্যন্ত না পেয়ে গেইলের দিকে মনোযোগী হয় বরিশাল। বরিশাল দলটিতে অটো চয়েজ হিসেবে আগেই নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া বিদেশিদের এই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলংকার দানুশকা গুনাথিলাকা। এবার তৃতীয় বিদেশি হিসেবে যুক্ত হলেন ক্রিস গেইল। 

একনজরে দেখে নেওয়া যাক প্রথম দুই রাউন্ড শেষে কে কোন দলে:

কুমিল্লা ভিক্টোরিয়ানস– লিটন দাস (ক্যাটাগরি ‘বি’), শহিদুল ইসলাম (ক্যাটাগরি ‘সি’)

ঢাকা– মাশরাফি বিন মর্তুজা (ক্যাটাগরি ‘এ’), তামিম ইকবাল (ক্যাটাগরি ‘এ’), রুবেল হোসেন (ক্যাটাগরি ‘বি’)

সিলেট সানরাইজার্স – মোসাদ্দেক হোসেন (ক্যাটাগরি ‘বি’), মোহাম্মদ মিঠুন (ক্যাটাগরি ‘বি’)

খুলনা টাইগার্স – শেখ মেহেদী হাসান (ক্যাটাগরি ‘বি’), সৌম্য সরকার (ক্যাটাগরি ‘বি’)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স– শরিফুল ইসলাম (ক্যাটাগরি ‘বি’), আফিফ হোসেন ধ্রুব (ক্যাটাগরি ‘বি’)

ফরচুন বরিশাল – নুরুল হাসান সোহান (ক্যাটাগরি ‘বি’), নাজমুল হোসেন শান্ত (ক্যাটাগরি ‘বি’)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম