ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

বিনিয়োগ এসেছে এক বিলিয়ন ডলার, দাবি ট্রাম্পের সেই সোশ্যাল মিডিয়া কম্পানির

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২১,  6:03 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে ভোটে হেরে যাওয়ার পরেও ক্ষমতা ছেড়ে না দিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা দাবি করছিলেন ট্রাম্প। একপর্যায়ে ক্যাপিটল ভবনে হামলা চালায় তার সমর্থকরা। এ ঘটনার জেরে ফেসবুক ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। এরপরই ট্রাম্প ঘোষণা দেন, এবার নিজের নতুন যোগাযোগ মাধ্যম নিয়ে হাজির হবেন তিনি। জানা যায়,

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) চলতি বছরের অক্টোবরে চালু করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 'ট্রুথ সোশ্যাল' নামে একটি নতুন মেসেজিং অ্যাপের পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাম্প। চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হিংসাত্মক ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বয়কট হওয়ার জেরে এ পরিকল্পনা হাতে নেন ট্রাম্প। সে লক্ষ্যে এখন বিনিয়োগকারীদের সঙ্গে তিনি নানা আলাপ-আলোচনাও করেন। পাকাপাকি হলে ৩০ কোটি ডলার বিনিয়োগ পাবেন তিনি আশা প্রকাশ করেন। এরই মধ্যে গতকাল শনিবার (৪ ডিসেম্বর) টিএমটিজি দাবি করে জানিয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগকারী দলের কাছ থেকে এক বিলিয়ন ডলার তারা পেতে যাচ্ছে। টিএমটিজি'র প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম শোনা যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম