ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

বিনা টিকিট ঠেকাতে কমলাপুর স্টেশনে কড়াকড়ি, তিন ধাপে যাচাই

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৬,  4:35 PM

news image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। টিকিট ছাড়া কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য তিন ধাপে টিকিট যাচাই করা হচ্ছে। বুধবার ভোর থেকেই স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্মের আগে এবং ট্রেনে ওঠার আগে—এই তিন স্তরে টিকিট পরীক্ষা শুরু হয়েছে। বৈধ টিকিট না থাকলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে কেউ কেউ প্রথম ধাপ পার হলেও পরবর্তী ধাপে এসে আটকে যাচ্ছেন। এ অবস্থায় অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে তবেই স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন। স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদযাত্রাকে সুশৃঙ্খল রাখতে আগে থেকেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিনা টিকিটে স্টেশনে প্রবেশ বা ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আফতাব জানান, ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। মোট বিক্রি হওয়া টিকিটের ২৫ শতাংশ পর্যন্ত এ ধরনের টিকিট রাখা হয়েছে, যাতে আসন না পেলেও যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করতে পারেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে। ঈদকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। যাত্রীদের ভিড় সামাল দিতে স্টেশনে নিরাপত্তা ও তদারকি জোরদার করা হয়েছে। শৃঙ্খলাবদ্ধ ঈদযাত্রা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম