ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির তথ্য জানানো যাবে ই-মেইলে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৪,  7:56 PM

news image

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির তথ্য ই-মেইলের মাধ্যমে জাতীয় রিভিউ কমিটির কাছে পাঠানো যাবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ওই আইনের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ যে কোনো ব্যক্তি কমিটির ই-মেইলে ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঠাতে পারবেন। কমিটি পরবর্তী সময়ে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে কার্যক্রম গ্রহণ করবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি (nationalreviewcommittee@gmail.com) এই ই-মেইলে পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম