ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির চাপ সামলাতে লোডশেডিং দিতে হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২,  7:18 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির চাপ সামলাতে লোডশেডিং দিতে হবে। এজন্য এলাকাভিত্তিক রুটিন করে দেয়া হবে, যাতে ভোগান্তি কম হয়। বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন তিনি। বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে। শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেশের প্রত্যেকটা ঘরে পৌঁছে দিয়েছি। যুদ্ধের ফলে তেল, ডিজেলসহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। যার ফলে বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা ব্যয়বহুল হয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। লোডশেডিং ছাড়া আপাতত কোনো উপায় নেই। বিশাল অঙ্কের টাকা আমরা ভর্তুকি দিয়ে যাচ্ছি। ভর্তুকি না কমালে সরকার টাকা পাবে কোথায়? বিদেশেও জিনিসের দাম বেড়ে গেছে। প্রত্যেকের সঞ্চয় বাড়াতে হবে, মিতব্যয়ী হতে হবে। বিদ্যুৎ খরচে সাশ্রয়ী হতে হবে। আশাকরি, দেশবাসী এতে সচেতন হবে। বাংলাদেশ আধুনিক প্রযুক্তির দেশ হবে, এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, ১৫টি মোবাইল কোম্পানি দেশেই পণ্য উৎপাদন করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম