ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের পর মারা গেলেন বাবাও

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২২,  8:51 PM

news image

বগুড়ার সারিয়াকান্দিতে মহান বিজয় দিবসের মসজিদে জাতীয় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে সরোয়ার জাহান সাাফির মৃত্যুর পর মারা গেলেন বাবাও। শুক্রবার  বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই ব্যক্তির নাম মাফুজার রহমান ওরফে মাফু প্রামানিক (৭০)। জানা গেছে,শুক্রবার সকাল ৮টায় সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে মসজিদের দোতালায়  মহান বিজয় দিবসের জাতীয়  পতাকা টাঙানোর  সময় বিদ্যুৎতায়িত হয়ে সারোয়ার জাহান সাফি মারা যান। এ সময় তার বাবা মাফুজার রহমান ওরফে  মাফু প্রামানিক আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  এদিন বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান । সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল তথ্যটি নিশ্চিত করে জানান, শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে মাফুজার রহমানের মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম