ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

বিদেশ যেতে না পেরে ছেলের প্রাণ কেড়ে নিলেন বাবা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  4:47 PM

news image

রাজধানীর হাজারীবাগে বিদেশ যাওয়া নিয়ে ঝগড়ার জেরে বাহারুল ইসলাম রাসেল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বাবা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক বাবা জুয়েল রানা।  শনিবার (১৪ জুন) রাত ১১ টার দিকে হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর মুমূর্ষ অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেলের মামা হুমায়ুন জানান, রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী। কথা ছিল ছেলে রাসেলকে কিছুদিনের মধ্যেই জর্ডানে নিয়ে যাবেন তিনি। এজন্য রাসেলের পাসপোর্টও প্রস্তুত করা হয়েছিল। কিন্তু, রাসেলের বাবা জুয়েল রানাও বিদেশ যেতে চাইছিলেন। কে আগে যাবে; বাবা না ছেলে, এই বিষয় নিয়েই কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। এ অবস্থায় শাহনাজ বেগম চাইছিলেন ছেলেকে আগে নিয়ে এরপর স্বামীকে নিতে। তিনি আরও জানান, শাহনাজ বেগমের এমন ইচ্ছা জানার পর রেগে যান তার স্বামী জুয়েল রানা। দুইদিন আগে শাহনাজ বেগমকে মোবাইলে ডিভোর্স দেন তিনি। এতেও ক্ষোভ শেষ হয়নি তার। শনিবার রাতে হাজারীবাগের বাসায় ফিরে ছেলে রাসেলকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে বলতে থাকেন, ‘তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একবারে পাঠিয়ে দিলাম। জানা যায়- ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান জুয়েল রানা। পরে রাসেলের মামা ও স্বজনরা বিষয়টি জানতে পেরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পৌঁছান। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম