ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

বিদেশে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ চায় চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১,  4:39 PM

news image

বিদেশে তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে কঠোর নীতি প্রণয়নের প্রস্তাব দিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। প্রস্তাবে দাবি করা হচ্ছে—এ পদক্ষেপ কোম্পানিগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ ও তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি) তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, চীনের যে কোম্পানিগুলো বিদেশে তাদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখা হবে। তবে, আরও সুষ্ঠুভাবে তাদের পরিচালিত করতে নতুন করে নিয়ম তৈরি করা হচ্ছে। বিশেষ করে বড় কোম্পানিগুলো এ পদক্ষেপের আওতায় পড়বে। যদিও এ বিষয়ে এখনও নীতিমালা চূড়ান্ত করা হয়নি। সেগুলো এখনও খসড়া আকারেই রয়েছে। এর আগে কেবল চীনের মূল ভূখণ্ড পরিচালিত কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ও তদারকি করতো বেইজিং। তবে, সে নীতিকে পুরোনো ও অকার্যকর ঘোষণা করেছে সিএসআরসি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম