ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  8:32 PM

news image

কোনো বিদেশি শক্তি কোনোদিন কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। শুধুমাত্র দেশের জনগণ তা পারবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, ডিসেম্বর মাসে বিএনপি ১০ লাখ মানুষের সমাবেশের ভয় দেখাচ্ছে। কিন্তু ডিসেম্বর বিজয়ের মাস, বিএনপির নয়। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা দলের দুর্নাম সৃষ্টি করেছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না। যারা সিট, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও অপকর্ম করছে তাদের স্থান আওয়ামী লীগে নেই বলে এ সময় উল্লেখ করেন দলটির সাধারণ সম্পাদক। জানান, এমন ব্যক্তিদের তালিকা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম