ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  4:51 PM

news image

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. হেজবুল আলম রাজুকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রবিবার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়। র‍্যাব-২-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেজবুল আলম রাজুকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, রাজুর কাছে থাকা অস্ত্রটি এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। রিভলভারটি জব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম