ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বিদেশি কূটনীতিকদের আজ ব্রিফ করবেন ড. ইউনূস

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৪,  4:56 PM

news image

ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি সরকারের কার্যক্রম ও বিভিন্ন পদক্ষেপ বিষয়ে তাদের অবহিত করবেন। ড. মুহাম্মদ ইউনূস বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে নতুন সরকার গঠনের চার দিনের মাথায় গত ১২ আগস্ট ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম