ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিদায় ডেনমার্কের, শেষ ষোলোতে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২২,  5:21 AM

news image

কাতার বিশ্বকাপের মঞ্চে ‘ডি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে ফ্রান্সের সঙ্গী হতে হলে ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্যই যেকোন দলকে জিততে হতো। ডেনমার্ক জিতলেও অবশ্য ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হতো ক্রিশ্চিয়ান এরিকসনদের। তবে জয় তো দূরের কথা ড্রও করতে পারেনি দলটি। বরং আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানের হার দেখে বিশ্বকাপ থেকে বিদায় নিলো দলটি। এদিকে এই জয়ে কোনো প্রকার সমস্যা ছাড়াই এই গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গী হয়েছে অজিরা। এদিকে ডেনমার্ক এই ম্যাচ ড্র করলে অবশ্য বিপদ বাড়তে পারতো অস্ট্রেলিয়ার সেক্ষেত্রে ফ্রান্সকে হারানো তিউনিশিয়ার সঙ্গে হিসাব নিকাশে বসতে হতো তাদের। তবে অস্ট্রেলিয়ার ম্যাথু লেইকি তার কোনো সুযোগই দিলেন না। খেলার ৬০তম মিনিটে দুর্দান্ত এক গোলে ডেনমার্কের বিপক্ষে জয়সূচক গোল আদায় করে নেন লেইকি। ডেনিশদের বিপক্ষে এই জয়ে ফ্রান্সের সমান ৬ পয়েন্ট অর্জন করে অস্ট্রেলিয়া। ফলে ফরাসিদের সঙ্গে পরবর্তী রাউন্ডে উঠে যায় দলটি। অন্যদিকে এই হারে কেবল ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার তলানিতে থেকে বিদায় নিলো ডেনমার্ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম