ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিদায়ের ঘোষণা দেয়া মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৫,  8:18 PM

news image

১৯ বছরের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর থেকে সমালোচনার মুখে থাকা এই উইকেটকিপার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এর আগে একই ভাবে দিয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণাও। দুই ফরম্যাটের কোনটিতেই মাঠ থেকে সমর্থকদের কাছে বিদায় নিতে পারেননি তিনি। বাংলাদেশের ক্রিকেটের এ এক চিরন্তন ট্রাজেডি। তারকা ক্রিকেটারদের কারোরই সুযোগ হয় না ভরা মাঠে দর্শকের অভিবাদনে সিক্ত হয়ে বিদায় বলার। টি-টোয়েন্টির মতো ওয়ানডে ক্রিকেটেও মাঠ থেকে বিদায় নেয়া হলো না মুশফিকুর রহিমের। তবে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে বৃহস্পতিবার (৬ মার্চ) ডিপিএলে মোহামেডানের হয়ে খেলতে নামার সময়। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে মোহামেডান। দলের হয়ে উইকেটকিপারের প্যাড-গ্লাভস পরে ফিল্ডিংয়ে নামার সময় মুশফিককে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। মোহামেডানের হয়ে উইকেটকিপিং করছেন মুশফিক। ছবি: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এ সময় মোহামেডানের খেলোয়াড়রা দুই সারিতে দাঁড়ান, মাঝখান দিয়ে হেঁটে মাঠে নামেন মুশফিক। এ সময় মোহামেডানের জার্সি গায়ে উপস্থিত ছিলেন জাতীয় দলে তার দুই সতীর্থ তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মুশফিকুর রহিমেরই। ২৭৪টি ওয়ানডের ২৫৬ ইনিংসে ৭৭৯৫ রান নিয়ে দেশের পক্ষে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওয়ানডে ফরম্যাটে ৯টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম