ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

#

০৪ মার্চ, ২০২৪,  5:02 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ০৮ মার্চ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ০৭ মার্চ সকাল ০৮ টা হতে দুপুর ১২টা পর্যন্ত (পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত) পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় ফটোকপি’র দোকান বন্ধের পাশাপাশি পরীক্ষা চলাকালীন যেকোন বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম