ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিটকয়েন নিয়ে ইলন মাস্কের মত পাল্টে গেল

#

১৫ অক্টোবর, ২০২৫,  5:03 PM

news image

বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আবারও আলোচনায়। আগে যিনি বিটকয়েনের সমালোচনায় সরব ছিলেন, এবার তিনিই তার প্রশংসা করে বলেছেন, বিটকয়েনের শক্তি ভিত্তিক মূল্য নকল করা অসম্ভব। ২০২১ সালে মাস্ক বলেছিলেন, বিটকয়েন লেনদেনে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়। এটা পরিবেশের ক্ষতি করে। সে সময় তিনি তার প্রতিষ্ঠান টেসলার মাধ্যমে বিটকয়েনে গাড়ি বিক্রিও বন্ধ করে দেন। কিন্তু চার বছর পর এবার তার মত পুরোপুরি বদলে গেছে। সম্প্রতি এক বক্তব্যে মাস্ক বলেন, এনার্জি কখনো নকল করা যায় না, আর বিটকয়েনের মানই নির্ভর করে সেই এনার্জির ওপর। তার মতে, এই বৈশিষ্ট্যই বিটকয়েনকে আলাদা ও নির্ভরযোগ্য করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, মাস্কের এই নতুন অবস্থান ক্রিপ্টোকারেন্সি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। কারণ, মাস্ক যেকোনো কিছু নিয়ে মন্তব্য করলেই তা বাজারে আলোড়ন তোলে। ইতিমধ্যে তার এই বক্তব্যের পর বিটকয়েনের দাম কিছুটা বেড়েছে বলেও জানা গেছে বাজার বিশ্লেষকেরা মনে করছেন, মাস্কের এই মত পরিবর্তন ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে টেসলা আবারও বিটকয়েন বা অন্য ডিজিটাল মুদ্রায় লেনদেন শুরু করতে পারে। বিটকয়েনকে অনেকেই ‘ডিজিটাল সোনা’ বলে অভিহিত করেন। এটা এমন এক মুদ্রা, যার মান নির্ভর করে বাস্তব শক্তি, প্রযুক্তি এবং মানুষের বিশ্বাসের ওপর। মাস্কের এই নতুন অবস্থান হয়তো ক্রিপ্টোকারেন্সির প্রতি আবারও বিশ্বব্যাপী আগ্রহ বাড়াবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম